ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-৭-২০২২ রাত ৯:১২
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদী নাফী (১৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়। মৃত নাহিয়ান ঢাকা জেলার বংশাল থানার মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে। 
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, আজ সকালে নাহিয়ান তার পরিবারের ২৩ সদস্যের সঙ্গে কুয়াকাটায় এসে হোটেল সমুদ্র বাড়িতে ওঠেন। পরে আজ দুপুরে আড়াইটার দিকে তাদের সঙ্গে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নেমে নিখোজ হন। প্রায় আধা ঘন্টা পর পরিবারের সদস্যরাই তাকে থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নাহিয়ান সাঁতার জানতো বলে জানায় স্বজনরা।  
মহিপুর থানার ওসি আবুল খায়ের দৈনিক সকালের সময়কে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান