পটুয়াখালীতে ট্রলির ধক্কায় পায়রা বন্দরের নির্মাণ শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলির ধাক্কায় ইউসুফ মৃধা (৩০) নামে পায়রা বন্দরের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হারুন হাওলাদার (৩৯) নামে আরেক ব্যক্তি। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টায় ফোর লেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইউসুফ উপজেলার চাকামাইয়া ইউপির নিশানবাড়িয়া গ্রামের মৃত কাদের মৃধার ছেলে। তিনি পায়রা বন্দরের ফাস্ট টার্মিনাল প্রজেক্টের অপারেটর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিশানবাড়িয়া থেকে ইউসুফ ও হারুন মোটরসাইকেলযোগে পায়রা বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় ফোর লেন সড়কের শেষ ব্রিজের কাছে পৌছলে লোন্দা থেকে আসা একটি ট্রলি ওই সড়কে ইউটার্ন নিতে গিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম দৈনিক সকালের সময়কে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রলির চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied