ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দুমকিতে ছাগল চুরির ঘটনায় আ‘লীগ নেতা আটক


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ৩:৫৬
পটুয়াখালীর দুমকিতে ছাগল চুরির ঘটনায় উপজেলা আওয়ামী লীগে সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাজনকে আটক করেছে পুলিশ। তার বাসার ফ্রিজ থেকে চুরিকৃত ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। ছাগল চুরির ঘটনায় দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
 
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবু গাজীর সাথে একই এলাকার বাসিন্দা মো. রেজাউল হক রাজনের পূর্ববিরোধ চলছিল। গতকাল বুধবার বিকেলে পূর্ববিরোধের জের ধরে আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেন রেজাউল হক রাজন। পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে আবু গাজী রেজাউল হক রাজনের কাছে ছাগলের বিষয়ে জানতে চাইলে রাজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন-জখমের হুমকি দেন। নিরুপায় হয়ে আবু গাজী দুমকি থানায় রেজাউল হক রাজনকে আসামি করে একটি মামলা দায়েরে করেন। পরে গভীর রাতে পুলিশ রেজাউল হক রাজনকে আটক করে এবং তার বাসায় তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে ৫ কেজি ছাগলের মাংস উদ্ধার করে। 
 
জেলা আওয়ামী লীগেগ সভাপতি কাজী আলমগীর দৈনিক সকালের সময়কে বলেন, যদি ঘটনা সত্য হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম দৈনিক সকালের সময়কে জানান, ছাগল চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আমরা আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তার বাসার ফ্রিজ থেকে চুরিকৃত ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান