বঙ্গোপসাগরে ডাকাত দলের ডুবিয়ে দেয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মহিপুরের জেলেরা
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাত দলের ডুবিয়ে দেয়া এফবি ভাই ভাই নামের ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন মহিপুরের জেলেরা। ইতোমধ্যে ট্রলারটি সোনাচরসংলগ্ন গভীর সাগরের ছয়বাম (৬০ নটিক্যা মাইল) এলাকা থেকে কুয়াকাটার তিন নদীর মোহনাসংলগ্ন এলাকায় আনা হয়েছে।
ডুবিয়ে দেয়া ট্রলারের মালিক সফিক মিয়া দৈনিক সকালের সময়কে জানান, ডাকাতরা আমাদের ট্রলারটি ডুবিয়ে দেয়ার পর মহিপুরের মা বাবার দোয়া নামের একটি ট্রলার আমার স্টাফদের উদ্ধার করে। এখন আমরা কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সাগরে রয়েছি। আমার ট্রলারটি দুটি ট্রলারের সঙ্গে বেঁধে তীরে নিয়ে আসার চেষ্টা করছি। আশা করছি দুপুরের মধ্যে আমরা নদী মোহনায় পৌঁছাতে পারব।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আরিফ বলেন, ডাকাতির ঘটনা শোনার পর আমাদের টহল জোরদার করা হয়েছে। বর্তমানে আমরা ডুবিয়ে দেয়া ওই ট্রলারের কাছকাছি যাওয়ার চেষ্টা করছি।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সোনাচরসংলগ্ন গভীর সাগরের ছয়বাম (৬০ নটিক্যাল মাইল) এলাকায় ২৬টি ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই ট্রলারটি ডুবিয়ে দেয় ডাকাত দল।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied