ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গলাচিপা উপজেলার চরকাজলে ব্যবসায়ী নুরু খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৩:২২
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজলে ব্যবসায়ী নুরু খান হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার (৩১ জুলাই) দুপুরে গলাচিপা উপজেলার চরকাজল ভূঁইয়ার স্লুইস বাজারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। 
 
মানববন্ধনে বক্তারা বলেন,  গত ২৫ জুলাই রাত ৭টার দিকে মন্নান ভূঁইয়া ও তার ছেলে রনি ভূঁইয়ার নেতৃত্বে ১০-১৫ জনের সশস্ত্র বাহিনী ট্রলিযোগে ভূঁইয়ার স্লুইস বাজারে আসে। এ সময় শত শত মানুষের সামনে দোকান থেকে বের করে বাজারের মধ্যে ফেলে নুরু খানকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। এরপর নুরু খানকে ট্রলির মধ্যে উঠিয়ে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পাশের এলাকা মুজিবনগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা।
 
হামলার সময় নুরু খানকে রক্ষায় তার ছেলে নোমান ও ভাতিজা রাসেল এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে তারা।
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী মান্নান ভূঁইয়া ও তার ছেলে রনি ভূঁইয়াসহ জড়িতদের ফাঁসি দাবি করেন বক্তারা। 
 
জানা গেছে, দীর্ঘদিন ধরে রনির বাবা মান্নান ভূঁইয়ার সঙ্গে নুরু খানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।  অভিযুক্ত মন্নান ভূঁইয়া ও রনি ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক হত্যাসহ ডজনখানেক মামলা চলমান রয়েছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান