পটুয়াখালীর রাঙ্গাবালি জাহিদ-৩ লঞ্চ থেকে নদীত পড়ে যাওয়া শিশু ওসমান গনি দুই ঘন্টা পর উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহিদ-৩ লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ শিশু ওসমান গনী খান(১৪) দুই ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে জেলেরা। রোববার দুপুর তিনটার দিকে পটুয়াখালীর আগুনমুখা নদীর মাঝ পয়েন্ট এ ঘটনা ঘটে।পরে বিকাল ৫টার দিকে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে জুয়েল মাতব্বর নামের এক জেলে।
শিশুটি বর্তমানে পানপট্রি ইউনিয়নের মেম্বার জুবায়ের খানের হেফাজতে আছেন। উদ্ধার হওয়া শিশুটির বাড়ি শরিয়তপুরের জাজিরায়। তার বাবার নাম ইমাম উদ্দিন খান। পানপট্রি ইউনিয়নের মেম্বার জুবায়ের খান দৈনিক সকালের সময়কে জানান, নদীতে ইলিশের জাল ফেলে ট্রলারে বসে ছিল জেলে জুয়েল মাতব্বর। এসময় সে দূর থেকে শিশুটিকে নদীর মধ্যে ভাসতে দেখেন। ট্রলারের সাথে জাল বাঁধা থাকায় ট্রলার নিয়ে শিশুটির কাছে যেতে পারছিলনা সে। একপর্যায়ে শিশুটি উদ্ধারের জন্য নদীতে ঝাপ দেয় জুয়েল মাতব্বর। আধাঘণ্টার মতো সাঁতার কেটে নদী থেকে শিশুটিকে উদ্ধার করে ট্রলারে তুলেন। পরে পানপট্রি ঘাটে এসে স্থানীয় ইউপি সদস্য জুবায়ের খানের কাছে শিশুটিকে তুলে দেন।
জাহিদ-৩ লঞ্চের বাবুর্চি শামিম ইসলাম জানান, ওসমান গনী আগে অন্য লঞ্চে কাজ করছিল। ঢাকার সদরঘাটে বসে কয়েকদিন আগে আমার সাথে কাজ করতে চেয়েছিল। তারপর থেকে আমার সাথে সহকারী হিসাবে কাজ শুরু করে সে। আজ দুপুর ২টার দিকে রাঙ্গাবালীর কোড়ালিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। প্রায় আধাঘন্টা পর জুয়েল গোসল করতে লঞ্চের পিছনে যায়। কিছুক্ষন পরে ওকে না দেখতে পেয়ে ডাকাডাকি করি। একপর্যায়ে অনেক দূরে ওকে ভাসতে দেখি। তখন পর্যন্ত লঞ্চটি থামানো ছিল। কিন্তু নদীতে স্রোতের কারণে উল্টো দিকে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু ওর আশপাশেই নৌকা দেখতে পেরেছি। পরে বিকালে সুপারভাইজার বলছে যে, ওসমান গনীকে পাওয়া গেছে।
লঞ্চের সুপারভাইজার কামরুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানান, আমরা অনেক চেষ্টা করেছি লঞ্চটি ঘুরিয়ে ওসমান গনীকে উদ্ধার করতে। কিন্তু আগুনমুখা নদীতে স্রোতের গতি বেশি থাকার কারণে উল্টো পথে লঞ্চটিকে ঘুরিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে তাৎক্ষনিকভাবে আমরা পানপট্টি, কোড়ালিয়া ঘাটের অনেকের কাছে বিষয়টি জানিয়েছি যে, ওসমানকে কোন জেলে পেয়ে থাকলে তাদের জিস্মায় যেন রেখে দেয়।
এব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এসএম শওকত আনোয়ার ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি। শিশুটি বর্তমানে পানপট্টিতে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় আছে। তারপরেও কেন কিভাবে পড়ে গেল সে বিষয়েও আমরা খোজ খবর নিচ্ছি।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied