ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় জেলেদের জালে ধরা পড়ল ৬০ কেজি ওজনের সামুদ্রিক শৌল মাছ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ২:৫
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশালাকৃতির একটি সামুদ্রিক শৌল মাছ। এটির দৈর্ঘ্য ১০ ফুট এবং প্রস্থ ২ ফুট। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় মাছটি আলীপুর মৎস্যবন্দরে আনা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা।
 
স্থানীয় সূত্রে জান যায়, বঙ্গোপসাগরের সোনরচর পয়েন্টে বাঁশখালীর হাছানুল মাঝি নামে এক জেলের জালে তিন দিন আগে মাছটি ধরা পড়ে। পরে আজ তিনি মাছটি আলীপুর নিয়ে এলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় ক্রয় করেন। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন হাছানুল।
 
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শৌল মূলত সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান