ভারি বর্ষণে পানি বাড়ছে নিয়ামতপুরের নদী খাল-বিলে
টানা কয়েক দিনের ভারি বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে টইটুম্বর নওগাঁর নিয়ামতপুরের শিবনদী ও হরিপুরের খাল-বিল। কোথাও হাঁটু, কোথাও কোমর আবার কোথাও অথৈ পানিতে কিলবিল করছে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। আর এই মাছ ধরতে কোথাও জাল ফেলে খোলসান নিয়ে ছুটোছুটি করছে মৎস শিকারিরা। অনেকে আবার তোড়া জাল দিয়ে মাছ শিকার করছে।
বর্ষার শুরুতে শিবনদী ও খাল-বিলের কূলঘেঁষে মাছ শিকারের এই মহোৎসব নতুন নয়। এ বছর আষাঢ়ের মাঝেই সেই শিবনদী ও খাল বিলে থৈ থৈ করছে অথৈ পানি। বর্ষার আগমনে পূর্ণ যৌবন ফিরে পেয়েছে এসব নদী-নালা, খাল-বিল। আর তাতেই বেড়েছে মাছেদের আনাগোনা।
স্থানীয় জেলেরা জানান, গত কয়েকদিন ধরে থেমে থেমে নামছে বৃষ্টি। কখনো অঝরে আবার কখনো গুঁড়িগুঁড়ি। এমন বৃষ্টিতে পুঁটি, ট্যাংরা, কই, চিংড়ি, পাতাসি, টাকিসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছে ভরে গেছে নদী-নালা, খাল-বিল। নদী ও খাল-বিলের এই বেওয়ারিশ মাছ ধরতে তাই ব্যস্ত হয়ে পড়েছে মৎসপ্রেমীরা। যে যার মতো মাছ ধরার জাল নিয়ে এখন খাল-বিলে ঝাঁপিয়ে পড়ছে। অনেকের জালে মাছও মিলছে। কেউ শূন্য হাতে বাড়ি ফিরছে না।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত