পটুয়াখালীতে পরিবেশ-পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে পায়রা বন্দরনগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ-পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকলে পটুয়াখালী ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পটুয়াখালী জেলা প্রসাশক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, কোস্টগার্ডের জোনাল কমান্ডার নিজাম উদ্দীন সরদার, জেলা পরিষদ প্রশাসক খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর এবং প্রকল্প পরিচালক শরীফ মোহাম্মদ তারিকুজ্জামান।
সভায় বরগুনা জেলার পাথরঘাটা, বরগুনা সদর, তালতলী, আমতলী এবং পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালীসহ দুই জেলার মোট ৭টি উপজেলাকে নিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিকল্পনা সভায় উল্লিখিত ৭ উপজেলার জিওলজি ও হাইড্রলজি, দুর্যোগ ব্যবস্থাপনা, সড়ক-নৌ- বিমান ও রেলনির্ভর যোগাযোগ ব্যবস্থা, কৃষি, বন, পরিবেশ ও ৭ উপজেলার স্ট্রাকচারাল প্ল্যান নিয়ে গ্রুপভিত্তিক আলোচনা শেষে সুপারিশমালা প্রণয়ন করা হয়।
সভায় পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পায়রা বন্দরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied