ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নিয়ামতপুরে কঠোর লকডাউন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৫:৪০
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে তৃতীয় দিনেও নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন কঠোর তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনকে মাঠে সার্বিক সহযোগিতা করছে পুলিশ প্রশাসন। পাশাপাশি সার্বক্ষণিক টহলে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। উপজেলায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমিত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। 
 
শনিবার (৩ জুলাই) নিয়ামতপুর উপজেলার সদর, রামনগর মোড়, রামকুড়া বাজার, চান্দইল বাজার, বালাতৈড় বাজার, আঘোর বাজার, খড়িবাড়ী বাজার, ধানসা বাজার, বরেন্দ্র বাজারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহল দেন। এ সমস্ত বাজার ঘুরে দেখা যায়, সবকটি বাজারে লোকসমাগম একেবারে নেই বললেই চলে। শুধুমাত্র খড়িবাড়ীতে আজ হাটবার হওয়ার কারণে লোকসমাগম কিছুটা বেশি ছিল। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে মাস্ক পরার প্রবণতাও অনেক কম। প্রচণ্ড গরমের কারণে তারা নাকি মাস্ক পরতে পারছেন না। অপরদিকে বরেন্দ্র হাটে পশু বেচা-কেনা বন্ধ থাকার কথা থাকলেও রাস্তার ধারেই ছাগল বেচা-কেনা করতে দেখা গেছে।
 
উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা সরকার লকডাউন অমান্য করে যারা দোকান খোলা রেখেছেন ও মাস্ক পরেননি তাদের জরিমানা করেন। এদিকে বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পুনরায় বাড়িতে ফেরত পাঠান প্রশাসন ও পুলিশ সদস্যরা।
 
কঠোর লকডাউনের তৃতীয় দিনের মাথায় নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেছেন, সবাই লকডাউন মেনে চললে এই হার আরো দ্রুত কমে যাবে। 
 
এদিকে প্রশাসন করোনা সংক্রমণ আরো কমাতে সরকারের নির্দেশনাবলী কঠোরভাবে পালনের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। কঠোর লকডাউনে নওগাঁর নিয়ামতপুরে শুধু সবজি বাজারগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার নির্দেশ দেয়া হয়। এই সুযোগে নিয়ামতপুর উপজেলায় চালু রাখা হয় গ্রামীণ হাটগুলো। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন মুদি দোকান বন্ধ রাখায় অনেক খেটে খাওয়া মানুষের চরম ভোগান্তি হচ্ছে বলে অনেকে জানান। চাল পর্যন্ত কিনতে পারছেন না তারা। বিষয়টি প্রশাসনকে একটু বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। 
 
এদিকে এত কড়াকড়ির পরও উপজেলার গ্রামাঞ্চলের মানুষ প্রথম দুদিন ঘরে থাকলেও তৃতীয় দিনে রাস্তায় সাধারণ মানুষের চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বিশেষ বিশেষ মোড় ও বাজারগুলোয় পুলিশ ও প্রশাসনের বিশেষ নজরদারি থাকার কারণে ওই সব স্থানে ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে।

এমএসএম / জামান

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর