ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসুচি দেয়ায় ১৪৪ ধারা জারি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ১২:১
পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুমকি উপজেলা শহরে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দুমকি উপজেলার বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান আজ মঙ্গলবার সকাল ৯টায় দুমকি সিনেমা হল পট্টি এলাকায় এ প্রতিবাদ কর্মসুচি ঘোষণা করে। একই সময়ে এবং একই স্থানে দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বিক্ষোভ সমাবেশের করার ঘোষণা দেয়। এতে ওই স্থানে আইন-শৃঙ্খলা বিঘ্নসহ অপ্রতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় দুমকি উপজেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
 
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, মাঠে পুলিশ রয়েছে পরিস্থিতি শান্ত আছে কোন সমস্যা নাই। 
 
এ বিষয়ে দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়।সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান