ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবকের বিরুদ্ধে তরুনীকে ধর্ষণের অভিযোগ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ৪:৪৭
পটুয়াখালীর মির্জাগঞ্জে রেজাউল (২৫) গাজী নামের এক যুবকের বিরুদ্ধে এক তরুনীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ দুপুরে ওই তরুনীর বড় বোন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রেজাউল পশ্চিম মাধবখালী গ্রামের বাসিন্দা। 
 
ওই তরুনীর বড় বোন জানান, রেজাউল ও ওই তরুনী একই এলাকার বাসিন্দা। গত রবিবার সন্ধ্যা সাতটার দিকে ওই তরুনী তার বসত বাড়ি থেকে মামার বাড়ি যাচ্ছিলো। এসময় রেজাউল ওই তরুনীর মুখ ওড়না দিয়ে বেঁধে পার্শবর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে রেজাউল দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রভাবশালীরা ওই তরুনীর পরিবারকে ভয়ভীতি দেখানোর ফলে মামলা করতে দেরি হয়েছে। 
মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই তরুনীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান