ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে পুলিশ সুপারের পদোন্নতিজনিত বিদায়ে প্রেসক্লাবের সংবর্ধনা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১১:৫৯

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহর বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিজনিত বদলিতে বিদায় সংবর্ধনা প্রদান করেছে পটুযাখালী প্রেসক্লাব। বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন- পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জালাল আহমেদ, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি আলহাজ্ব  গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস প্রমুখ। এ সময় পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা পটুয়াখালীতে পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহর দেড় বছরের কর্মদক্ষতা নিয়ে আলোচনার পাশাপাশি বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন কালে পটুয়াখালী জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আরো সুচারু পদক্ষেপ গ্রহনের আবেদন জানান।

আলোচনা শেষে সদ্য বিদায়ী পুলিশ সুপারকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মান জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান