ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেয়ায় থানায় জিডি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ৪:৩৭

দৈনিক গণজাগরণ সংবাদপত্রের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকি-এর অর্থ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেনকে প্রাণ নাশের হুমকির দেয়ার ঘটনায় দুমকি থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরি নং ১০৭৫। রবিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেসক্লাব দুমকির জসিম উদ্দিন সুমন ও সাধারন সম্পাদক মজিবর রহমান জানান, গত ২৬ আগষ্ট জমিজমা সংক্রান্ত বিরোধের একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদার সাংবাদিক দেলোয়ার হোসেনকে প্রাণ নাশের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে প্রেসক্লাব দুমকীর এক জরুরী সভা আহবান করে অভিযুক্ত সবুজ সিকদারের উপযুক্ত শাস্তির দাবীতে সোমবার (২৯ আগস্ট) মানব বন্ধন ও উপজেলা নির্বাহী কর্মতার কাছে স্মারকলিপি প্রদানের  সিদ্ধান্ত গ্রহন করে কর্মসুচি ঘোষনা করা হয়েছে।
সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, “গত ২৬ আগষ্ট উপজেলার চরবয়ড়া গ্রামের কামাল শরীফ(৫৫) নামের এক কৃষক তার জমি জোর দখল করে চাষ করার প্রতিবাদে প্রেসক্লাব দুমকির হল রুমে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে মকবুল শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে একজন সংবাদকর্মী হিসেবে উপস্থিত থাকায় প্রেসক্লাব থেকে বাড়ি ফেরার পথে মুরাদিয়া বোর্ড অফিস বাজার ব্রীজের পশ্চিম পাড়ে গাড়ি থেকে নামার সাথে সাথে আগে থেকেই ওৎ পেতে থাকা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সহ ৪/৫জন আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় সংবাদ সম্মেলনের নিউজ না করার জন্য হুমকি দিয়ে সবুজ শিকদার বলেন, এ নিউজ ছাপা হলে জানে মেরে ফেলবো, তোর কোনো বাপ নাই যে রক্ষা করবে। তাই নিজের জীবন রক্ষায় দুমকি থানায় একটি সাধারন ডায়েরী করেছি।”
এ বিষয়ে সবুজ সিকদার নিজেকে নির্দোষ দাবী করে সাংবাদিকদের বলেন, প্রাণ নাশের হুমকি অসত্য, তবে দেলোয়ার হোসেনের সাথে কথা কাটাকাটি হয়েছে।
এ বিষয়ে কি ব্যাবস্থা গ্রহন করা হয়েছে তা জানার জন্য দুমকি থানার ওসি আব্দুস সালামের অফিসিয়াল মোবাইল ফোন ০১৩২০১৫৫২৮৫ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান