পটুয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম)-এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ), মো. মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পটুয়াখালী সদর থানার নেতৃত্বে এসআই মাসুদ হাওলাদার সঙ্গীয় এসআই শিপন শেখ, এএসআই লিমন ও ফোর্সসহ পটুয়াখালী সদর থানার পশ্চিম হেতালিয়া কুড়ির খালের গোড়া এলাকায় শাহীন গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, শাহীন গাজীর বাড়ির ভাড়াটিয়া বিথী খাতুন (৩১), স্বামী মো. বশির হোসেন, সাং পশ্চিম হেতালিয়া, থানা ও জেলা পটুয়াখালীর বসতঘরে অভিযান পরিচালনা করে ২০২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং উক্ত ঘরে অবস্থানরত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান সাগর আকন (৪০), পিতা-মো. রফিকুল ইসলাম আকন, সাং-পশ্চিম টাউন কালিকাপুর, ৯নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী ও তার সহযোগী মো. আ. গফ্ফার হাং (৩২), পিতা আ. জলিল হাং, সাং-পশ্চিম টাউন কালিকাপুর, ৯নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী, বশির হোসেন (৪২), পিতা মো. ইউসুফ হাং, সাং পশ্চিম হেতালিয়া, থানা ও জেলা পটুয়াখালীগণের দখল ও নিয়ন্ত্রণ হতে সর্বমোট ৬০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মিজান আকন একাধিক মাদক মামলার পলাতক ও দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলেিইয়াবাগুলো জব্দ করা হয়।
উল্লেখ্য, আসামি মিজানুর রহমান সাগর আকনের বিরুদ্ধে সেশন কেস নং-২৫/২০১৮, জিআর নং-৩২২/২০১৭ মামলায় ১৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডএবং সেশন নং ৪৫১/১৭, জিআর নং-৩৫৭/১৬ মামলায় ১৪ বছর সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied