ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ৪:২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০০০ সালে চালু হওয়া, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমকে ৩ বছরে রূপান্তরিত করার শিক্ষামন্ত্রীর অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (২৯ আগষ্ট) দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিযে শেষ হয়।
 
এ সময় চার বছর মেয়াদি শিক্ষাক্রমকে তিন বছরে রূপান্তর করার বিষয়ে শিক্ষামন্ত্রীর অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা।  মিছিল শেষে ইন্সটিটিউটের ক্যাম্পাসে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাইফুল ইসলাম সায়েম, রাকিবুল হাসান রাব্বি, রাকিব হোসাইন ঢালী, মাহামুদুল হাসান রাফি প্রমুখ। 
 
বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমিয়ে ৩ বছর করা হলে এ শিক্ষার প্রতি মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা আগ্রহ হারিয়ে ফেলবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বাধাগ্রস্ত হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা নিয়ে কর্মক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই সঙ্গে উচ্চশিক্ষা বাধাগ্রস্ত হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেবে। শিক্ষামন্ত্রীর এ ধরনের বক্তব্য শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চরমভাবে অপমান করা হয়েছে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত