পটুয়াখালীতে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ'লীগের ৭ প্রার্থী
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে জেলা আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য ৭ প্রার্থী হলেন- জেলা পরিষদের বর্তমান প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান মোহন মিয়া, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পটুয়াখালী সরকারি ডিগ্রি কলেজের দুই-দুইবার নির্বাচিত ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ ও পটুয়াখালী পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম আলমগীর মিঞা।
এছাড়াও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আওয়ামী পরিবারের সন্তান মো. তসলিম সিকদার। আরো মনোনয়ন চাইবেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, একেএম কলেজের সাবেক অধ্যক্ষ, নবগঠিত রাঙ্গাবালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।
এছাড়াও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied