ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে গাঁজা ও ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার ১


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৬:১

র‌্যাব-৮, সিপিসি-১ গতকাল রাতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালীর সদর থানাধীন আরামবাগ সাকিনস্থ ০৪নং ওয়ার্ড জনৈকা ফিরোজা বেগমের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজার নেতৃত্বে আনুমানিক রাত ০০:১০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ মিজানুর রহমান(৩৭), পিতা-মৃত হুমায়ুন কবির, সাং-আরামবাগ, ০৪নং ওয়ার্ড, থানা-পটুয়াখালী।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন আইনজীবির সহকারী হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম গাঁজা, ০১ টি মোবাইল ফোন, ০১(এক) টি সীম করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ১২,৯০০/- (বার হাজার নয়শত) টাকা এবং গাঁজার বাজার মূল্য অনুমান ৬০০০/-(ছয় হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত