ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মগবাজারের ঘটনায় আরও ১ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ১০:১৬

রাজধানীর মগবাজারে বিস্ম্ফোরণের ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুভাষ চন্দ্র সাহা (৬২) নামের ওই ব্যক্তি সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। ভয়াবহ ওই বিস্ম্ফোরণে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ম্ফোরণে সড়কের সামনে জটে আটকে থাকা গাড়িতেও আগুন ধরে যায়। ওই সময় একটি বাসে ছিলেন সুভাষ। সেখানেই তিনি গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সুভাষ চন্দ্র সাহা হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গভীর রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ময়নাতদন্ত ছাড়াই সুভাষের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি কুমিলল্গার চান্দিনা উপজেলায়। তিনি পুরান ঢাকার ইসলামপুর এলাকায় থাকতেন।

প্রীতি / প্রীতি

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ