ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৩-১০-২০২২ বিকাল ৫:৩৩
"দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা" এ শ্লোগন নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
১৩ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ৯ টায় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগীতায় জেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসি স্কয়ার মাঠে গিয়ে  র‌্যালী শেষ হয়। র‌্যালী শেষে ডিসি স্কয়ার মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবিরের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রান ও পুনঃবাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফন্স স্টেশন পটুয়াখালীর ওয়্যার হাউজ ইন্সপেক্টর শ্রীবাস বাড়ৈ, চেম্বারের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলেয়ার হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ, সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম ও স্টেশন অফিসার মোঃ রেজোয়ান এর পরিচালনায় ভূমিকম্পে বিধ্ব¯— ভবন ও অগ্নিকান্ডসহ বিভিন্ন ধরনের অগ্নিকান্ড নিয়ন্ত্রন, অগ্নিকান্ডে নিহত ও আহতদের উদ্ধার করার কৌশল পদ্ধতি প্রদর্শন করা হয়। এছাড়া দুর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি হ্রাস এবং দুর্যোগ পরবর্তি কার্যক্রম পরিচালনায় অত্যাধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত