পটুয়াখালীতে বিশ্ব ডিম দিবস পালিত
বিশ্ব ডিম দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণীসম্পদ কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে প্রাণীসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল-এর আয়োজনে সদর উপজেলা হাঁস প্রজনন কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ট্রেনিং অফিসার ডাঃ সঞ্জীব চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ভেটেনারী অফিসার ডাঃ মোঃ জামাল উদ্দিন, পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন জেলার সভাপতি মোঃ শওকত আলী প্রমুখ। বক্তারা বলেন স্বল্প খরচে একমাত্র ডিমই পুষ্টির চাহিদা পুরনে সক্ষম তাই দৈনন্দিন জীবনে পুষ্টির চাহিদা মেটাতে প্রত্তেকের অন্তত একটি করে ডিম খাওয়া উচিৎ। বিশ্ব ডিম দিবসের এবছরের প্রতিপাদ্য “প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন”।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়