ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদতিক ডিভিশনের অধীনে ৪টি ইউনিটের পতাকা উত্তোলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১:৪৩

শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদতিক ডিভিশনের অধীনে ৪টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকালে শেখ হাসিনা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফি উদ্দিন আহমেদ। 

নবগঠিত ইউনিটগুলো হলো- ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারি আর্টিলারি, ৩৫ বীর, ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি এবং ৮৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স। 

সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নবপ্রতিষ্ঠিত এই ৪ ইউনিটের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। 

সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০ প্রনয়ণ ও বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বরিশালে ৭ পদাতিক ডিভিশনের অধীনে ৪ ইউনিটের পতাকা উত্তোলিত হয়।

অনুষ্ঠানে প্যারেড কমান্ডার মেজর মো. রেজোয়ানুল হাফিজ চন্দনের নেতৃত্বে প্যারেড দল সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি বরিশাল-পটুয়াখালীর মধ্যবর্তী পায়রা নদীর তীরে বরিশাল শেখ হাসিনা সেনানিবাস প্রতিষ্ঠিত হয়।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত