ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৪৬

পটুয়াখালীতে কঠোর নিরাপত্তার মধ্যে  সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে  ৯৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মো. খলিলুর রহমান মোহন মিয়াকে (আনারস) পরাজিত করে স্বতন্ত্র প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক যুবলীগ নেতা অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ (ঘোড়া) জয়লাভ করেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, বিজিত স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মো. হাফিজুর রহমান হাফিজ (ঘোড়া) ভোট পেয়েছেন ৫৮২ এবং আওয়ামী লীগের প্রার্থী মো. খলিলুর রহমান মোহন (আনারস) পেয়েছন ৪৮৬ ভোট।

এ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড (সদর-মির্জাগঞ্জ-দুমকি) মহিলা সদস্যপদে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার শেলী (হরিন)। ২নং সংরক্ষিত ওয়ার্ডে (বাউফল-দশমিনা) আসনে ১৪৬ ভোটে নির্বাচিত হয়েছেন কামরুন নাহার (দোয়াত-কলম)। ৩নং সংরক্ষিত ওয়ার্ডে (গলাচিপা-কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মহিলা সদস্য হয়েছেন মোসা. বিলকিস জাহান।

১নং সাধারণ ওয়ার্ডে (সদর) ১১৪ ভোটে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. জামাল হোসেন (টিউবওয়েল)। ২নং সাধারণ ওয়ার্ডে (দুমকি) ৪০ ভোটে পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া কাওসার বাবু (টিউবওয়েল)। ৩নং ওয়ার্ডে (মির্জাগঞ্জ) ৫২ ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবির (তালা)। ৪নং ওয়ার্ডে (বাউফল) দুইজন প্রার্থী মো. জসীম ফরাজী (তালা) ও শাহজাহান সিরাজ (অটোরিক্সা) ১০৪ ভোট করে  দুজনেই সমান ভোট পেলে লটারীর মাধ্যমে শাহজাহান সিরাজ সদস্য নির্বাচিত হন।

৫নং ওয়ার্ড (দশমিনা) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী মো. মিজানুর রহমান মিজান (টিউবওয়েল)। ৬নং ওয়ার্ড (গলাচিপা) ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন মাঈনুল ইসলাম রনো (তালা)। ৭নং ওয়ার্ডে (কলাপাড়া) ৮৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ শিকদার (তালা)। ৮নং ওয়ার্ডে (রাঙ্গাবালী) ৪০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান শিমুল (ঘুড়ি)।

সহকারী রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান দৈনিক সকালের সময়কে জানান, জেলায় মোট ১০৮৩ ভোটের মধ্য ৫ জন ভোটার অনুপস্থিত ছিলেন। নির্বাচিত চেয়ারম্যান, ৩ সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য ও ৮টি সাধারণ ওয়ার্ডের নির্বাচিত সদস্য, সম্মানীত সকল ভোটার এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত