ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শীতের আমেজে পিঠা বিক্রির ধুম


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৫-১২-২০২২ দুপুর ১১:১
দেশের সকল জায়গায় প্রচন্ড ভাবে জেঁকে বসেছে শীত। তবে এই শীতে বাড়তি আনন্দ নিতে এবং মোখরোচক চাহিদা পূরণে বিভিন্ন ধরনের পিঠায় অভ্যস্ত বাঙ্গালী।
আর সেই স্বাদ নিতে বাসা-বাড়িতে তৈরী করা হয় বাহারী রকমের পিঠা, ঠিক তেমনি বর্তমানে শীত আসলেই  ফুটপাতসহ বিভিন্ন এলাকার অলিতে গলিতে বসে পিঠা বিক্রির দোকান। 
 
আর তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকার মতো সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়ও শীতের শুরু থেকেই জমে উঠেছে পিঠা বিক্রির ধুম।সরেজমিনে দেখা যায়, হাটিকুমরুল চৌরাস্তা মোড়ের  ঢাকা রোডসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মেইন রোডের ফুটপাত ও এলাকার বিভিন্ন অলিতে-গলিতে বসেছে পিঠা বিক্রির দোকান। এসব দোকানে বেশি পাওয়া যায় চিতই পিঠা ও ভাঁপা পিঠা। 
 
পিঠা বিক্রেতাদের সঙ্গে কথা বললে দৈনিক সকালের সময়কে  জানান, পিঠা আমরা সব সময়ই বিক্রি করি না। এটা সিজনাল ব্যবসা। তবে কোন কোন লোক সারা বছরই পিঠা বিক্রি করে থাকেন। প্রত্যেকদিন বেলা ৩ টা থেকে পিঠা বিক্রি শুরু হলেও সন্ধ্যার পরই বিক্রির বেশি ধুম পড়ে যায়। 
 
সন্ধ্যার পর থেকে যেহেতু শীত বাড়তে থাকে তখনই পিঠার দোকান গুলোতে চিতই ও ভাঁপা পিঠার স্বাদ নিতে ভিড় করেন বিভিন্ন বয়সের শ্রেনী পেশার মানুষ। পিঠা খাওয়ার জন্য তৈরী করে রাখা হয়েছে সরিষা ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতার ভর্তাসহ  বিভিন্ন প্রকারের সু-স্বাদু ভর্তা। অনেকে আবার চিতই পিঠার সাথে ডিম দিয়ে খেতেও ভালোবাসেন। সেটাও বিক্রি হয় বেশ।
 
শীতের পিঠা বিক্রেতারা অধিকাংশই নিম্মবিত্ত পরিবারের পুরুষ, মহিলা। পিঠা তৈরী ও বিক্রির ব্যাপারে জানতে চাওয়া হলে বিক্রেতারা জানান, সারাদিন অন্য কাজগুলো শেষ করে বাড়তি একটা আয়ের জন্য আমরা বিকেলে বেছে নিয়েছি এই পিঠা তৈরীর ব্যবসা। প্রতিটা পিঠা ১০ টাকা থেকে শুরু করে ২০টাকা পিছ দামেও বিক্রি করা হয়। প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ২৫ কেজি পরিমাণ চালের গুরো দিয়ে পিঠা তৈরী করে তা বিক্রি করা হয়।
 
এদিকে হাটিকুমরুল  এলাকায় পিঠা খেতে আসা মাহমুদুল হক ও হারুনার রশিদ  জানান,এখানে অনেকেই পিঠা খেতে আসে, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে বাড়িতে পিঠা খাওয়ার সময় হয়ে উঠেনা, তাই এখানে এসে পিঠা খেয়ে একটু স্বাদ নেওয়ার চেষ্টা মাত্র। পিঠা খাওয়া শেষ করে অনেকেই দেখা গেছে আবার বাড়িতে নিয়ে যান ছেলে-মেয়ের জন্য। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন