নিয়ামতপুরে লকডাউনে পুলিশের ওপর হামলা : আটক ৩
করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশের মতো নওগাঁর নিয়ামতপুরে শুরু হয়েছে ১৪ দিনের সর্বাত্মক লকডাউন। এই লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে মারধর করেছে লকডাউন অমান্যকারী দোকান মালিকেরা। বুধবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারের খলিল আনছারী ও হোটেল মালিকের ছেলে জয়নুল আনছারী (৩০), ছাতড়া বাজারের আজিজ আনছারীর ছেলে জাহিদ আনছারী (২৫) ও ছাতড়া বাজারের নাসির আনছারীর ছেলে ফারুক আনছারী (৩২)
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত লকডাইন বাস্তবায়নে আমরা দায়িত্ব পালন করছি। জনগণের সাথে একাত্মতা প্রকাশ করায় এবং জনগণ একসাথে লকডাউন মেনে চলছে। আমাদের বড় বাজার ছাতড়া বাজার। সেখানে পুলিশ আছে, সাথে স্বেচ্ছাসেবক আছে। সবাই মিলে সরকারের বিধিনিষেধ পালনে কার্যক্রম চলছে। গতকাল আনছারী হোটেল খোলা রাখায় পুলিশ তাদের বোঝাতে গেলে তাদের সাথে বাকবিতাণ্ড হয়। তারা বিভিন্ন অজুহাত দেখায়। পুলিশ তাদের বুঝিয়ে চলে আসার সময় পেছন থেকে আনছারীর ছেলে, ভাই, ভাতিজারা পুলিশের ওপর হামলায় চালায়। এতে এএসআই মেহেদী হাসান ও কনস্টেবল মাসুদ রানা নামে আমার দুই সদস্য আহত হন। গুরুতর অবস্থায় পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমরা সংবাদ পেয়ে আরো পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় ১২ জন নির্দিষ্ট ও ২০-২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied