ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

বিষখালী-বলেশ্বরে অধরা ইলিশ- জেলেদের হতাশা


পাথরঘাটা প্রতিনিধি photo পাথরঘাটা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৩ রাত ৯:৫১

বিষখালী ও বলেশ্বর নদীতে মাছ না থাকায় হতাশায় দিন কাটছে বরগুনার পাথরঘাটা উপজেলার হাজারো জেলে পরিবারের। কি দিয়ে আমাদের পরিবার চলবে এই হতাশায় প্রতিদিন পার করছি আমরা এমনকি আমাদের জীবনযাপন করাটাই কঠিন হয়ে পড়েছে। নদীতে মাঝে মাঝে দুই একটি ইলিশ ধরা পরলেও অধিকাংশ সময় শূন্য হাতে তীরে ফিরতে হচ্ছে। নদীতে মাছ নেই এছাড়াও দৈনন্দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই জেলে পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন জেলেরা।

পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের পদ্মা সুইচগেট এলাকায় গিয়ে দেখা যায় ওই এলাকার অধিকাংশ ট্রলারে ঘাটে বেঁধে রাখা হয়েছে। স্থানীয় জেলে কালাম হোসেন , রুবেল হোসেন , নজরুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবছর নদীতে মাছ অনেক কম। মাঝে মাঝে দুই একটি ইলিশ ধরা পরলেও তা বিক্রি করে আর সংসার চলেনা। এমনকি নদীতে যাওয়া আসা খরচ টাই হচ্ছেনা। মা-বাবা, ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। 

স্থানীয় মৎস্য ব্যবসায়ী আরদ্ধার রতন মিয়া বলেন, গতবছর এই সময় প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই মন ইলিশ বিক্রি করেছি। কিন্তু এ বছর নদীতে মাছ না থাকায় এখন প্রতিদিন এক থেকে দেড় মন ইলিশ বিক্রি করতেই হিমশিম খেতে হচ্ছে। গতবছর প্রতি মন ইলিশ ৪০ থেকে ৫০ হাজার টাকা দরে বিক্রি করেছি। এখন ৬০ থেকে ৬৫ হাজার টাকা মন। গত বছরের তুলনায় এ বছর মাছের দাম বেশ চড়া। এর প্রভাব পড়েছে হাট বাজার সকল মালামালের উপর। এমন চলতে থাকলে মাছ কেনাবেচা করাটাই কঠিন হয়ে পড়বে।

সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, পাথরঘাটার শতভাগ মানুষ কোন না কোনভাবে মৎস্য ব্যবসার উপর নির্ভরশীল। নদীতে মাছ পেলেই কেবল উপকূলের মানুষের হাতে টাকা থাকে। এমন সময় নদীতে মাছ না পাওয়ায় তাদের জীবন অনেক কষ্টে কাটছে বর্তমানে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা জয়ন্ত কুমার অপু বলেন, বিষখালী ও বলেশ্বর নদীতে স্রোত ও গভীরতা কমে যাওয়ায় ইলিশ বিচরণের জন্য অনুকূল, পরিবেশ নেই এবং বিভিন্ন সময় সুন্দরবনের, বিভিন্ন খালে ওষুধ দিয়ে মাছ শিকার  করছেন  কিছু দুষকারিত লোক। তাই পানি বিষাক্ত হবার কারণে। উপকূলে এখন আগের মতো জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান

জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান