যুগে যুগে সকল অপশাসক ও স্বৈরশাসক শাসকের পতন হয়েছে, কাদের মির্জারও পতন হবে : রাহাত
বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত বলেছেন, আজকে কোম্পানীগঞ্জে যে অপশাসন ও অপরাজনীতি চলছে, আমরা এর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছি, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের এ অবস্থান থেকে সরাতে পারে। কোম্পানীগঞ্জে যে ক্যাডারভিত্তিক অপরাজনীতি চলছে, এ রাজনীতি আমরা প্রত্যাক্যান করি। আমরা কর্মিবান্ধব এবং জনগণ নিয়ে রাজনীতি করেছি। এ রাজনীতি আমরা করব। সোমবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাস-নৈরাজ্য যারা করছে, যুগে যুগে সকল অপশাসক ও স্বৈরশাসকের পতন হয়েছে। স্বৈরশাসক ছিলেন এরশাদ, জিয়াউর রহমান। তারা কি বেঁচে আছে, এরশাদ শিকদার কি বেঁচে আছে? সবার পতন হয়েছে। এ আব্দুল কাদের মির্জারও পতন হবে। আপনাদের নীতি-নৈতিকতা দিয়ে এ যুদ্ধ-সংগ্রাম করতে হবে।
তিনি আরো বলেন, দুজন মানুষের জীবন, অনেক নেতাকর্মীদের রক্তের ওপর দিয়ে আমরা কারো সাথে কোনো সমঝোতা করতে পারি না। আজকে সমঝোতার অনেক প্রস্তাব আসছে। সমঝোতা করার জন্য আমাদের নানারকম লোভনীয় অফার দেয়া হচ্ছে। নেতাকর্মীদের সাথে বেইমানি করার কোনো সুযোগ আমাদের নেই। প্রয়োজনে আমরা রাজনীতি করব না, তবুও আপনাদের ছেড়ে যাব না। আপনাদের নিয়ে, হয়তো সময় লাগবে, এ যুদ্ধে বিজয় আমাদের হবেই হবে ইনশা আল্লাহ। আমরা ঐক্যদ্ধ থাকলে এবং শুধু ধারাবাহিক সাংগঠনিক কাঠামোতে রাজনীতি করে গেলে এ যুদ্ধে জিতব ইনশা আল্লাহ। আমরা জানি আপনারা কঠিন সময় পার করছেন, ঠিকমতো নিজের কাজকর্মগুলো পর্যন্ত করতে পারছেন না। তারপরও ধৈর্য ধরে আপনারা এ আন্দোলনে থাকায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হানিফ সবুজ, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালেহকীন রিমন প্রমুখ।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২