কোম্পানীগঞ্জে ছাত্রদলের করোনা হেল্প সেন্টার ও অক্সিজেন-ওষুধ সেবা কার্যক্রমের উদ্বোধন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা হেল্প সেন্টার ও অক্সিজেন-ওষুধ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন।
এ সময় প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রধান সমন্বয়ক কেএমএস মুসাব্বির শাফি।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাউর রহমান পাভেলের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- সেবা কার্যক্রমের সমন্বয়ক নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান, নোয়াখালী জেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন সাগর, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হোসেন মো. এরশাদ, বসুরহাট পৌর ছাত্রদলের সভাপতি জাকের হোসেন সুমন, সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্যাহ ইমন, সাধারণ সম্পাদক নুর উদ্দিন রুবেল প্রমুখ।
এসময় বক্তরা বর্তমান করোনা মহামারিতে নোয়াখালী জেলা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কার্যক্রমকে আরো সফল করার লক্ষে দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে এ কার্যক্রমের সহযোগিতাকারী আমেরিকার মেরিল্যান্ডে শহীদ জিয়া সড়কের উদ্যোক্তা মুহাম্মদ কাজলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২