প্রশাসনের লোক পরিচয়ে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কোপাল দুর্বৃত্তরা
নোয়াখালীর চাটখিলে প্রশাসনের লোক পরিচয়ে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার (৭ আগস্ট) ভোররাতে উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের হুমায়নের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উওর মানিকপুর গ্রামের হুমায়নের নতুন বাড়ির হুমায়ন কবির (৪৮) এবং তার স্ত্রী শেফালী বেগম (৩৫)।
ভুক্তভোগী হুমায়ন কবির জানান, চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খিরিহর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ওমান প্রবাসী আকরাম হোসেন। সে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৬ মাস আগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাট্রা ইউনিয়নের বাক্সপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে সাথী আক্তারকে (১৯) মুঠোফোনে বিয়ে করে। ওই মেয়ে হাজীগঞ্জের একটি মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিল। করোনাকালীন মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সে বাড়িতে আসে। প্রেম করে বিয়ে করার কারণে বাড়িতে এলে তার মা-বাবা তাকে বাড়িতে জায়গা দেননি। এরপর সে শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন বিয়ে মেনে না নিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দেন। এরপর আহত হুমায়ন কবির (মামা শ্বশুর) খবর পেয়ে ভাগ্নে বউ সাথী আক্তারকে দেড় মাস আগে তার বাড়িতে আশ্রয় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাথী আক্তারের বড় বোন গত রোববার রাতে হুমায়ন কবিরকে মোবাইলে হুমকি দেন। হুমায়ন কবিরের দাবি, সাথীর বড় বোনই সন্ত্রাসী পাঠিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।
হুমায়ন কবির আরো জানান, শনিবার ভোর ৪টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী মুখোশ পরিহিত সন্ত্রাসী প্রশাসনের লোক পরিচয়ে তার ঘরের দরজা খোলে। এরপর ৭ জন অস্ত্রধারী ঘরে প্রবেশ করে খাটের উপরে উঠে আমাকে কোপাতে থাকে। এ সময় আমার স্ত্রী শেফালী বেগম আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ সময় হুমায়ন কবির রড নিয়ে প্রতিহত করতে গেলে হামলাকারী নিজেদের পুলিশ প্রশাসনের লোক বলে একজনকে গুলির নির্দেশ দিলে তিনি ভয়ে রড ফেলে দেন। এরপর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২