ধামইরহাটে জমকালো আয়োজনে আদিবাসীদের কারাম উৎসব অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে ও জমকালো আয়োজনে আদিবাসী অন্যতম ধর্মীয় উৎসব কারাম পালন করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী-পুরুষ। কারাম বৃক্ষের পূজার মাধ্যমে ঢাকের তালে নিজস্ব সংস্কৃতির বেশে সমতলে বসবাসরত আদিবাসী এই প্রধান ধর্মীয় উৎসবে মাদল, ঢোল, করতাল ও ঝুমকি বাজনার তালে নেচে-গেয়ে মনানোন্দে পালন করে প্রাণের এই উৎসব। ১৩ অক্টোবর বিকেল ৩ টায় ধামইরহাট আদিবাসী ছাত্র সংগঠন ও কারাম পূজা উদযাপন কমিটির আয়োজনে ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি সমিরন হেমরমের সভাপতিত্বে এই উৎসব অনুষ্ঠিত হয়। কারাম পূজা উপলক্ষে একটি বিশাল র্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে হাটখোলায় সমবেত হয় এবং ২৩টি নৃত্যদল তাদের নৃত্য পরিবেশ করেন। সন্ধ্যায় বিজয়ীদল হাটনগর নৃত্যদল ১ম পয়ে হারমোনিয়াম ও ২য় কমলবাদি এবং ৩য় সাপাহারের নৃত্যদলকে তবলা পুরস্কার হিসেবে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দীন ফারুকী, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, মেহেদী হাসান, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো, সম্পাদক তাপস পাল, পৌর সভাপতি প্রদীপ কুমার আগারওয়াল, আদিবাসী নেতা রাফায়েল সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার