থানায় অভিযোগ করায় কিশোরকে মাথায় গুলি করে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর এক কিশোরের মাথায় গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লপুর গ্রামের অয়েদ আলী ভূঞাবাড়ির পশ্চিমে বাগান থেকে গুলিবিদ্ধ কিশোরের মৃতদেহ উদ্ধার করে। নিহত মো. রাশেদ (১৭) উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাইয়াপুর গ্রামের শেয়ারবাড়ির তাজুল ইসলামের ছেলে।
নিহতের মা পূর্ণিমা বেগম ও চাচাতো ভাই আনোয়ার জানান, রাশেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। লকডাউনের কারণে কিছুদিন আগে বাড়িতে আসে। গত ৫-৬ দিন আগে একদিন রাতে রাশেদের সাথে একই বাড়ির বেচু মিয়ার ছেলে রুবেলের (৩০) বাড়ির সামনের রাস্তায় চোখে টর্চলাইটের আলো পড়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সহযোগীরা রাশেদকে তিন দফায় বেধড়ক মারধর করে। পরে এ ঘটনায় তার পরিবার বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে আসে। পুলিশ তদন্তে আসায় তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এবার রুবেলের সহযোগী শাকিল, সুজন, আকবর, মারুফ, মঞ্জুসহ তাদের সাঙ্গোপাঙ্গরা রাশেদের চাচা লোকমান হোসেনকে মারধর করে।
আরো বলেন, সন্ত্রাসীরা রাশেদের চাচা লোকমানকে শাসিয়ে বলে- থানায় অভিযোগ করেছ আমাদের বিরুদ্ধে? এখন আমাদের মামলা চালানোর খরচের টাকা দাও। এরপর গতকাল শনিবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল নিহত রাশেদ। পরে সকাল ৬টার দিকে বাড়ি থেকে আনুমানিক পৌনে দুই কিলোমিটার দূরে অয়েদ আলী ভূঞাবাড়ির পশ্চিমে বাগানে তার মৃতদেহ দেখতে পান স্থানীয় এলাকাবাসী।
নিহতের পরিবারের দাবি, থানায় লিখিত অভিযোগ করায় একই বাড়ির বখাটে রুবেলের অস্ত্রধারী সাঙ্গোপাঙ্গরাই রাশেদকে ধরে নিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে। এসব খুনির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাশেদকে শনিবার রাতের যে কোনো সময়ে মাথায় গুলি করে হত্যা করে মৃতদেহ একটি বাগানে ফেলে দেয় খুনিরা। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২