কোনাবাড়ীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারী শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে জরুন লক্ষুমার্কেট এলাকায় পুলিশ শ্রমিক সংঘর্ষে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এনিয়ে ওই এলাকায় সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। বাড়ানো হয়েছে র্যাব ও বিজিবি টহল।
নিহত হলেন, সিরাজগঞ্জের কাজীপুর চরগিরিশ গ্রামের জামাল হোসেনের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৩০)। তিনি জরুন এলাকায় আলাল মোল্লার বাসায় ভাড়া থেকে ইসলাম গার্মেন্টস লিমিটেড কারখানার সেলাই মেশিন অপারেটর পদে কর্মরত ছিলেন।
নিহতের স্বামী জামাল হোসেন বলেন, রাস্তার মধ্যে আমার স্ত্রী সকাল সাড়ে ১০ টার দিকে মারা গেছে। এখন লাশ নিয়ে কোথায় যাবেন এমন প্রশ্ন বলেন এম্বুলেন্স এখনো মেডিকেলের দিকে যাচ্ছে। কিন্তু সে মারা গেছে। তিনি আরো বলেন, পুলিশ বলছে
তদন্ত করতে তাই ঢাকা মেডিকেল যেতে হবে।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। গত ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না শ্রমিকরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, জরুন ও বাইমাইলসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন যানবাহন ভাংচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। এদিকে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর থেকে আসা এক নারীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফারির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, গাজীপুর থেকে আঞ্জুয়ারা নামে এক নারী শ্রমিককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied