ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে তুসুকায় ভাংচুর,অজ্ঞাত আসামি- ২০০


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-১১-২০২৩ বিকাল ৫:৫
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তুসুকা কারখানায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জন দুস্কৃতিকারীকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে মামলাটি দায়ের করেছেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাইদ। 
 
মামলায় প্রধান আসামী করা হয়েছে মো. মঞ্জু খাঁনকে (২৭)। তিনি কোনাবাড়ি এলাকার বাসা ভাড়া থেকে তুসুকা কারখানার চাকুরি করেন।এছাড়াও অন্যান্য আসামীরা হলো-আকাশ মিয়া (৩০),খাইরুল ইসলাম (২৮),শরিফুল ইসলাম (৩৪), সোহাগ রানা (২৪),রাজু মিয়া (২২),রহমত আলী (৩৪),শাহাদাত হোসেন টিপু (২৬),অভিজিৎ দেবনাথ (৩৬),রুবেল মীর ২০,রুবেল মিয়া (২৬),আরিফুল ইসলাম (২৩),হেদায়েতুল্লাহ (২৪),মহন (৩৭),শফিউল ইসলাম (২১),ছালমা বেগম (৩৫),রতন মিয়া (২২),হারুন অর রশিদ (৪০),আলম (৩০),সোনা মিয়া (২৭),ছানোয়ার হোসেন (৪৭),আরিফ মিয়া (২৫),আয়েশা বেগম (৩৫) এবং সবুজ (২৫)। 
 
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কারখানায় কাজ চলাকালিন গত বৃহস্পতিবার দুপুরের পর বহিরাগত প্রায় দুই শতাধীক দুস্কৃতিকারী তাদের কারখানায় প্রবেশ করে। পরে বহিরাগতরা তাদের কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে সবগুলি ফ্লোরে ব্যাপক ভাংচুর চালায়। এসময়ে কারখানার কর্মকর্তাদেরও মারধোর করে। বেশ কয়েকজন আহতও হয়েছে। এতে কারখানার প্রায় ৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। এছাড়া কারখানা থেকে নগদ প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনার পর কারখানার সিটি টিভির ফুটেজ সংগ্রহ করে ২৪ জনকে তারা চিহ্নিত করতে পেরেছেন। বাকি২০০ জন হামলাকারীদের তারা চিহ্নিত করতে পারেনি। পরে ওই ঘটনায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাইদ বাদি হয়ে মো. মঞ্জু খাঁনকে প্রধান আসামী করে ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। তবে পুলিশ রোববার দুপুর পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
 
তুসুকা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা আবু সাঈদ জানান,সিটিসিভির ফুটেজ দেখে তারা ২৪ জনকে চিহ্নিত করতে পেরেছেন। যারা সকলেই তাদের কারখানার শ্রমিক। বাকিদের চিহ্নিত করা সম্ভব হয়নি।  
 
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
 
উল্লেখ্য- গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষানা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত ছিল। সেদিন তুসুকাসহ বেশ কয়েকটি এলাকায় শ্রমিকরা ভাংচুর চালায়। শ্রমিক আন্দোলনে এখন পর্যন্ত ১২৩টি কারখানায় ভাংচুর হয়েছে। এসব ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত মামলার সংখ্যা হয়েছে ২৩ টি। গ্রেপ্তার করা হয়েছে ৮৮ জনকে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস