ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতারণার মামলায় জামিনে মুক্ত হেলেনা জাহাঙ্গীর


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ২:১
জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্তি লাভ করেছেন। বুধবার (১৫ নভেম্ব) রাতে তার জামিন তথা কারামুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছে। কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়। গ্রেপ্তারের ১৩দিন পরে তিনি মুক্তি পেলেন। 
 
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১১টায় তিনি কাশিমপুর কারাগারে থেকে বের হন।
 
কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র সুপার মো. শাহজাহান মিয়া জানান, বুধবার রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছে। যাচাই-বাছাই করে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় তাকে মুক্তি দেয়া হয়। 
 
প্রতারণা মামলায় দুই বছরের কারাদন্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছে ঢাকার মহানগর দায়রা জজ আদালত। বুধবার বিকালে মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল হেলেনা জাহাঙ্গীরকে জামিন দেওয়ার তথ্য জানান।
 
এর আগে গত ২ নভেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। ২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে।  গাজীপুরে কাশিমপুর কারাগারে রাইটার হিসেবে কাজ দেয়া হয়।
 
২০২১ সালে দায়ের করা প্রতারণা মামলায় দুই বছরের কারাদন্ড পাওয়া হেলেনার আইনজীবী গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে আপিলের শর্তে জামিন চেয়ে আবেদন করেন। পরে বিচারক বুধবার (১৫ নভেম্বর) শুনানির জন্য তারিখ রেখেছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস