ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রামগঞ্জে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৩ বিকাল ৬:৪
লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের বায়োপ্যাথ জেনারেল হাসপাতালে অব্যবস্থাপনা ও ভুল চিকিৎসায় রহিমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বায়োপ্যাথ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
রহিমা বেগম উপজেলার ৬নং লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ীর মোঃ ইব্রাহিমের স্ত্রী ও তিন সন্তানের জননী। এই ঘটনায় মৃত রহিমার বড় ছেলে মাজহারুল ইসলাম বাদী হয়ে রমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন এবং পরবর্তীতে হত্যা মামলা দায়ের করবেন বলেও সাংবাদিকদের জানান।
ডাক্তারের ভুল চিকিৎসায় রহিমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়। 
 
এসময় মৃত রহিমা বেগমের আত্মীয়স্বজনসহ পুলিশের উপস্থিতি টের পেয়ে হসপিটাল খালি রেখে চিকিৎসক, নার্স ও হসপিটাল কর্তৃপক্ষ গা-ঢাকা দেয়।সূত্রে জানা যায়, জ্বর নিয়ে রহিমা বেগমকে সন্ধ্যায়  বায়োপ্যাথ হসপিটালে ভর্তি করে তার পরিবার।পরবর্তীতে রোগীর শরীরে ইনজেকশন পুশ করলে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।এসময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
 
মৃত রহিমা বেগমের ছেলে মাজহারুল ইসলাম জানান, সামান্য জ্বর নিয়ে মা অসুস্থবোধ করায় তাকে দ্রুত বায়োপ্যাথ হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের এমডি ডাঃ লোকমান উদ্দিন আজাদ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আমার মাকে হাই এন্টিবায়োটিক ইনজেকশন পুশের কিছুক্ষণ পরেই আমার মা মারা যান। হসপিটালের লোকজন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। হাসপাতালে অব্যবস্থাপনা ও ভুল চিকিৎসায় আমার মায়ের মৃত্যু হয়।
 
আমি হাসপাতালের কর্তৃপক্ষসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।হাসপাতালের চিকিৎসক ডাক্তার লোকমান উদ্দিন আজাদ জানান, ডেঙ্গু জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে হসপিটালে আসেন রহিমা বেগম। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এছাড়াও রোগীর অবস্থা আগেই খারাপ ছিল। তবে অবহেলার বিষয়টি মিথ্যা। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনার পর স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড