রামগঞ্জে অটোচালককে তুলে নিয়ে মারধর-মুক্তিপণ আদায়ের অভিযোগে , গ্রেফতার ১
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা এক চালককে তুলে নিয়ে মারধরও মুক্তিপণ আদায়ের ঘটনায় সম্রাট মাহমুদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেফতার করা রামগঞ্জ থানা পুলিশ।
এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী অটোরিকশা চালক বাচ্চু মিয়া বাদী হয়ে সম্রাটসহ দুজনের নাম উল্লেখ করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপরই সম্রাটকে থানায় তলব করে পুলিশ। পরে মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতার সম্রাট উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। অভিযুক্ত অন্যজন মো. আরমান হানুবাইশ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা দুজনেই লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খানের অনুসারী হিসেবে পরিচিত।
মামলার বাদী বাচ্চু ভাটরা ইউনিয়নের দল্টা গ্রামের মাহফুজুর রহমান ভূঁইয়ার ছেলে ও পেশায় অটোরিকশা চালক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১ জানুয়ারি) দুপুরে অটোরিকশা নিয়ে রামগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন বাচ্চু মিয়া। পথে রামগঞ্জ-দল্টা বাজার সড়কের ভাদুর উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযুক্তরা মোটরসাইকেলযোগে গিয়ে তার অটোরিকশার গতিরোধ করে। পরে তাকে টেনেহিঁচড়ে পাশের একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর অভিযুক্তরা মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে ডেকে আনে। পরে তারা তাকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। বাঁচার জন্য আকুতি করলে অভিযুক্তরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অপারগতা জানালে তাকে বেধরক মারধর করা হয়।
এক পর্যায়ে বাচ্চু মিয়া তার ভাই ও বোনকে ফোন কল করে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা এনে অভিযুক্তদের দেন। এ ঘটনা গোপন রাখতে তাকে হুমকিও দেওয়া হয়। পরে অভিযুক্তরা চলে গেলে বাচ্চু মিয়া প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন এবং পরে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
বাচ্চু মিয়া বলেন, আমাকে অনেক মেরেছে। ৫০ হাজার টাকা নিয়ে তারা আমাকে ছেড়ে দেয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমি থানায় মামলা করেছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভুক্তভোগী থানায় মামলা করেছেন। ওই মামলায় সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়