ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রামগঞ্জে রাতের আঁধারে দোকান ঘর তুলে জমি দখল চেষ্টার অভিযোগ


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৪ বিকাল ৫:১

 লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর বাজারে   রাতের আঁধারে দোকান ঘর তুলে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে মাসুদ গংদের বিরুদ্ধে ভুক্তভোগী মনির আটিয়া অভিযোগ করে বলেন গত তিন মাস ধরে দখলদার মাসুদ , মাকসুদ , সাদ্দাম, ফয়েজ গং ও ২০থেকে ২৫ জন লাঠিয়াল বাহিনী মিলে ওই জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের চেষ্টা করে আসছিলো। দিনের বেলায় যতবার দখলে চেষ্টা করছে, আমি তখনই ওয়ার্ডের কাউন্সিলর কে বলছি,উনি আমাদের দুই পক্ষ কে ডেকেছে তারা যায় নাই,  পরে আমি থানা অভিযোগ করছি, তারা থানা ও যায় নাই, অবশেষে ১১ জানুয়ারি বৃহস্পতিবার রাতের আঁধারে আমাদের  অনুপস্থিতিতে তারা সেখানে দোকান ঘর তোলেন।

জমি আমার, দলিল আমার, খতিয়ান আমার,তারা শালিশ বৈঠক ও  বসতে রাজি নাই,গায়ের জোরে বার বার দখলে চেষ্টা করে,মনিরের স্ত্রী বলে আমাদের পুরুষ কেউ নাই,তারা জনবল বেশি তাই তারা আমাদের জায়গা দখল করে। আমাদের কে বিভিন্ন ভাবে হয়রানি করে আসতেছে। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে তারা আমাদের জমি দখল করার চেষ্টা করছে এবং আমাদের উপর বার বার হামলা করছে । আমরা হামলার শিকার হইছি।আমার এই বিষয়ে সুষ্ঠু বিচার চাই। 

স্হানীয় সূত্রে  জানায় যায়,রামগঞ্জ পৌর সভার সোনাপুর গ্রামের সেলিম আটিয়া বাড়ির মৃত কলিম উল্লাহ ছেলে মনির আটিয়ার সাথে একই বাড়ির মাসুদ আটিয়া, মাকসুদ আটিয়া ও সাদ্দাম আটিয়ার সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা চলে আসছে। 

অভিযুক্ত  মাকসুদ আটিয়া জানান,দীর্ঘদিন থেকে উক্ত সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি। হঠাৎ মনির আটিয়া নিজের সম্পত্তি দাবি করেন।

রামগঞ্জ  থানার অফিসার ইনচার্জ বলেন, এই বিষয় মনির আটিয়া একটি লেখিত অভিযোগ করেন,আমি তদন্ত করে কোর্টে প্রেরণ করছি।যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেই বিষয়ে দু'পক্ষের কে সর্তক করছি,এবং কোর্টে যে মামলা চলমান রয়েছে সেই বিষয় নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমার কোনো সিদ্ধান্ত দিতে পারবো না।জায়গা জমির বিষয় কোর্টের রায়ের পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড