ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

তীব্র শীতে রাতের আধাঁরে শীতার্তদের পাশে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ১২:৫৩
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাঝরাতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: শারমিন ইসলাম। ১৭/০১/২০২৪ ইং বুধবার রাত ১১টায় তীব্র শীতের মধ্যে তিনি পৌর শহরের শিশু পার্ক এলাকা, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে, রিক্সা চালক, পুলিশ বক্স ও সোনাপুর চৌরাস্তা, ওয়াপদা সড়কের পাশের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা:শারমিন ইসলাম জানান, আমরা যখন বাসা বাড়িতে দামি কম্বল মুড়িয়ে আরামে ঘুমাতে যাই, তখনও অনেক মানুষ কনকনে শীতে বাসস্ট্যান্ড, রাস্তার পাশে বসে নিরাবরণ রাত কাটায়। সেসব অসহায় মানুষদের শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুঁটাতে পেরে বেশ ভালো লাগছে। এমন আনন্দ ভাগাভাগি সত্যিই এক অন্যরকম অনুভূতি। তাদের কষ্ট কিছুটা লাঘব করা আমার জন্য অনেক আনন্দের বিষয়।শীতের রাতে ইউএনও’র কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তারা আরো বলেন, স্যারের পাশাপাশি যদি  জনপ্রতিনিধিরা ও সমাজের  বিত্তবান মানুষ ও  এগিয়ে আসে, তাহলে আমাদের মতো গরিব অসহায় মানুষ তীব্র শীত থেকে কিছুটা হলেও মুক্তি পাবো।

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড