ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রামগঞ্জের উন্নয়নের জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৩:৫১
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দ্বিতীয় মেয়াদের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, অতীতের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে  রামগঞ্জের  উন্নয়নের স্বার্থে  পিছনের সব কিছু ভুলে ধারাবাহিকভাবে উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন,জনসাধারণ সেবা নিতে এসে যেনো হয়রানি না হয়,সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং  অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন,
জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এমপি। এছাড়া শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তরুণ প্রজন্মসহ সকলকে আহবান জানান এমপি আনোয়ার খান।
তিনি বলেন, নির্বাচন পর্যন্তই দুইটি পক্ষ ছিল এখন কোন পক্ষ নেই। নির্বাচিত জন প্রতিনিধি হিসেবে আমি সকলকে নিয়ে একযোগে কাজ করতে চাই।
তিনি বলেন, দেশটা আমাদের সবার এবং এ দেশের উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে। যাতে দেশ ধ্বংসকারী বিএনপি-জামায়াত এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।
অনুষ্ঠানে ইউএনও শারমিন ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান ,রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুনময় পোদ্দার  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ।

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড