নিয়ামতপুরে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘাসফুলের কর্মহীন, অসহায়, দিনমজুর, দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বেসরকারি এনজিও সংস্থা ঘাসফুল নিয়ামতপুর শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১০০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন- অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক তুলে দেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম।
ঘাসফুল নিয়ামতপুর এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘাসফুলের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান, নিরীক্ষক মো. নুরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঘাসফুল শাখা ব্যবস্থাপক মো. জুয়েল রানা, হিসাবরক্ষক সোহেল রানা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।
এ সময় প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সায়াবিন তেল, ১ কেজি লবণ ও ২টি মাস্ক প্রদান করা হয়।
এমএসএম / জামান
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩
বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান