রামগঞ্জে লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদ উল্যা এম,কম, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনির আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ও ৬নং লামচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল খায়ের ভূইঁয়া, দাতা সদস্য নুরুল আলম বাবুল, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ টিপু সুলতান ভূইঁয়া, মাসুদ আলম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোলাইমান ভূঁইয়া।
এছাড়া আরও উপস্তিত ছিলেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের, ৬ নং লামচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সফিকুল ইসলাম রুবেল, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি লিটন পাটোয়ারী,লামচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সেলিম হোসেন, লায়ন নুর, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ বীন মাসুম, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং রাজনৈতিক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, তোমরাই দেশের আগামীর ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর সকল বিভাগের মোট ৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এমএসএম / এমএসএম
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড
বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান
নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ