ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডে ৪ ঘর পুড়ে ছাই


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৫:৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ডে বরপক্ষের বসতঘরসহ ৪টি ঘর ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ‍আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাইলালার গো বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে আব্দুর রবের ছেলে আব্দুর রহিমের গতকাল বিয়ে হয়েছিল। আজ (সোমবার) দুপুরে বরপক্ষের বাড়িতে বৌভাতের আয়োজন ছিল।  

স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন ছোটন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বরদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরমধ্যে ৪টি ঘর পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এতে ৮টি পরিবারের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।

কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের ম্যানেজার মো. জামিন মিয়া জানান, এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান