নিয়ামতপুরে লকডাউন উপেক্ষা
চাঁপাইনবাবগঞ্জ থেকে গোপনে বাসে ঢাকা যাওয়ার সময় আটক ১২
করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে সিএনজিযোগে নওগাঁর নিয়ামতপুরের পাড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামের মোড়ে এসে একত্রিত হয়ে বাসযোগে (আরপি কোচ) ঢাকা যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনসাধারণের বাধার মুখে বাসচালক বাস নিয়ে পালিয়ে যায়। ওই সময় ঢাকাগামী ১২ জনকে আটক করে স্থানীয় জনগণ।
স্থানীয় সাংবাদিক জামাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইন চার্জকে মোবাইল ফোনে জানালে তাৎক্ষণিক উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলীর নেতৃত্বে পুলিশ এসে তাদের আটক করে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। ইতিপূর্বে আরো কয়েক দিন ওই মোড় থেকে গোপনে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার যাত্রীরা ঢাকা গেছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন ঘোষিত সাত দিনের বিশেষ লকডাউন উপেক্ষা করে বাসসহ বিভিন্ন উপায়ে ঢাকা যাচ্ছে অসাধু ব্যক্তিরা- এমন সংবাদের ভিত্তিতে পাড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামের মোড়ে স্থানীয় জনগণ ঢাকাগামী ১২ যাত্রীকে আটক করেন। পরে তাদের মৌখিক মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। যদি পুনরায় এরকম ঘটনা ঘটে তাহলে তাদের আটকে রেখে আমাদের সংবাদ দেয়ার জন্য উপজেলাবাসীদের প্রতি অনুরোধ জানানো হলো।
তিনি আরো বলেন, মাস্ক, মাস্ক এবং মাস্ক- মাস্কের কোনো বিকল্প নেই। বাড়ির বাইয়ে বের হলেই অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
এমএসএম / জামান
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী
টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন
Link Copied