সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহী বরেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বরেন্দ্র কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস নবীণদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কেউ সেজে, কেউবা সাধারণ পোশাকে এসে হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে মেতে উঠেছিল। শিক্ষার্থীদের এই আনন্দে শামিল হয়েছিলেন শিক্ষকরাও।
বরেন্দ্র কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলু। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী কলেজ ছাত্র সংসদের ভিপি সাহিদ হাসান বক্তব্য রাখেন। অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক ও সন্ত্রাসবাদে না জড়িয়ে দেশ এবং সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেকে আলোর পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তৌফিকুর রহমান লাবলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা এখান থেকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং সহ-শিক্ষাকার্যক্রমে দক্ষতা বাড়িয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।"
কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা রাকা, সহকারী অধ্যাপক জান মোহাম্মদ, শিক্ষক প্রতিনিধি আনয়ারুস সাদাত, সৈয়দা বদরুন নেসা, ভর্তি কমিটির আহবায়ক গোলাম মুর্তজাসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষক মোঃ মামুন-উর-রশিদ।
এমএসএম / এমএসএম
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা