থামানো যাচ্ছে না পোশাক শ্রমিকদের, আজও কোনাবাড়িতে বিক্ষোভ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার এমএম গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি কাশিমপুর সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনরত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টার পর থেকে মহানগরীর কাশিমপুর থানা ও কোনাবাড়ি থানা এলাকার আশপাশের শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। কাশিমপুর রওশন মার্কেটে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়াও মহানগর কাশিমপুর থানাধীন জিতার মোড় এলাকাস্থ আলিম নীট ওয়্যারের সামনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে।
র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, দুপুরের পর থেকে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার আশপাশের চার-পাঁচটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে র্যাবের একাধিক টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied