কোনাবাড়ীতে পলিথিনে মোড়ানো শিশুর লাশ উদ্ধার
পলিথিনে মোড়ানো মো.বাইজিদ হোসেন (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার সিকিউরিটি জুলহাস এবং মামুন নামে দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত বাইজিদ হোসেন হলেন,কুষ্টিয়া জেলার কুমারখালি থানার বানিয়াপাড়া গ্রামের খালেদ মাহমুদ রাসেল এর ছেলে। সে তার বাবা মার সাথে কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় মজিবুর খাঁনের ভাড়া বাসায় থাকতো।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশু বাইজিদ হোসেন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পিতা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে। এক পর্যায়ে সোমবার ভোরে তাদের বাড়ির সিঁড়িতে বাইজিদ হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তাদের বাসার সিঁড়িতে ফেলে যায়।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied